বদলগাছীতে ট্রাকচাপায় পথচারী নিহত

আপডেট : ২৩ জুন ২০১৯, ১০:১৭

নওগাঁর বদলগাছীতে ট্রাকচাপায় খলিলুর রহমান নামে এক পথচারী নিহত হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার ভাণ্ডারপুর হাইস্কুল গেট  এলাকায় এ ঘটনা ঘটে।

 

খলিলুর রহমান উপজেলার ভাণ্ডারপুর গ্রামের মৃত আসকর আলীর ছেলে। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

আরো পড়ুন : পেরুকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন জানান, নীলফামারীর ডোমার ছেড়ে আসা একটি ট্রাক ভাণ্ডারবাজার স্কুল গেটের সামনে পথচারী খলিলুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি