৪৫ বছর পেরিয়ে ৪৬ বছরে পা দিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বুধবার ফিল্ম আর্কাইভে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব কামরুন নাহার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) ড. মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও কোহিনুর আক্তার সুচন্দা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া; প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। ফিল্ম আর্কাইভ নিয়ে স্মৃতিচারণ করেন আকতারুজ্জামান, সারোয়ার আলম, মসীহ উদ্দিন শাকের, লায়লুন নাহার স্বেমি, আব্দুল লতিফ বাচ্চু ও কাজী হায়াৎ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, শিপন মিত্র, তানভির, নাদের চৌধুরী, আলীরাজ, আলেকজান্ডার বো, ঝুনা চৌধুরী; অভিনেত্রী দিলারা জামান, অঞ্জনা, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সুচরিতা, দিলারা। আরও উপস্থিত ছিলেন পরিচালক- ড. মতিন রহমান, পঙ্কজ পালিত, বেলায়াত হোসেন মামুন, কাওসার চৌধুরী, প্রসূন রহমান, আওকাত হোসেন, রফিকুজ্জামান, হাবিবুল ইসলাম হাবিব, গাজী মাহবুব, নোমান রবিন, জুলফিকার জাহেদি, শাহ আলম মন্ডল, আবু মুসা দেবু, অনুপম হায়াৎ, মইন উদ্দিন খালেদসহ আরও অনেকে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।

ফারুক ভাই বলেছিলেন তিনি সুজন হতে পারলে আমাকে সখি বানাতেন: শাবনূর