শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০১৯, ১৩:৪৯

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ম শ্রেণিতে পড়ুয়া তামান্না বেগম নামে এক কিশোরী মারা গেছে। রবিবার সকালে উপজেলার উত্তর কদমতলা  গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নড়িয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরীর স্বজন ও স্থানীয়রা জানায়, রবিবার ভোর রাতে উত্তর কদমতলা গ্রামের আলম খানের আরেক কন্যা মেঘনা বেগম মারা যায়। সকালে আত্মীয়স্বজন বাড়িতে আসায় তাদের জন্য ফ্যান চালু করতে গিয়ে কিশোরী তামান্না বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক ভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিপন নাথ কিশোরীকে মৃত ঘোষণা করেন ।

তামান্না বেগম ওই গ্রামের আলম খানের কন্যা। সে উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

ইত্তেফাক/এমআরএম