আজ শুক্রবার, ১৯ মে ২০২৩, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। এদিন চলতি আইপিএলের ৬৬তম ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার টেস্ট ম্যাচও। এছাড়া প্রতিদিনের মতো আরও কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন টিভি চ্যানেলে কোন খেলা প্রচারিত হবে।
ক্রিকেট
আইপিএল
পাঞ্জাব-রাজস্থান
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
প্রথম বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’
সকাল ৯টা, বিসিবি/ইউটিউব
ফুটবল
বুন্দেসলিগা
ফ্রাইবুর্গ-ভলফসবুর্গ
রাত ১২-৩০ মি., সনি স্পোর্টস ২
সিরি আ
সাসসুয়োলো-মনৎসা
রাত ১২-৪৫ মি., স্পোর্টস ১৮-১ এইচডি
ফ্রেঞ্চ লিগ আঁ
লিওঁ-মোনাকো
রাত ১টা, স্পোর্টস ১৮-১
