ঝিনাইদহে গুলিতে মাদক ব্যবসায়ী আহত

আপডেট : ২৩ জুন ২০১৯, ১৪:৩৫

ঝিনাইদহে পুলিশের গুলিতে শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, শহরের দিকে মাদকের চালান আসার খবর পেয়ে পুলিশের একটি দল মথুরাপুর গ্রামে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে।  তখন পুলিশ গুলি ছুড়লে শহিদুলের পায়ে লাগে। এ সময়  অন্যরা পালিয়ে যায়। পরে শহিদুলের কাছ থেকে একটি পিস্তল, এক  রাউন্ড গুলি ও সাড়ে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন : ভারতে নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি

 তিনি আরো জানান, শহিদুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় ১১টি মাদকের মামলা রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি