কলাপাড়ায় ১৪ বছরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন

আপডেট : ১৯ মে ২০২৩, ১৩:০৮

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গেল ১৪ বছরে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া- রাঙ্গাবালী- মহিপুর- কুয়াকাটার) উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট তৈরি করে জনগনের মাঝে পৌঁছে দেওয়ার শুরুতে প্রেস ব্রিফিং করেছেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে এই ব্রিফিং হয়।

এতে মহিববুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদের ১৪ বছর অতিক্রম করে জঙ্গিবাদ নির্মূলসহ দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন’।

শেখ হাসিনার দূরদর্শী গতিশীল নেতৃত্ব ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধে বিশ্বের ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খাচ্ছিলো ঠিক তখন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে বিশ্বের সামনে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে অবস্থান গ্রহণের বার্তা দিয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা মহিলা সদস্য বিলকিস জাহান, উপজেলা আ'লীগ সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, মজিবর রহমান চুন্নু, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর সালাম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মোশাররফ হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৌরভ শিকদার, উপজেলা যুবলীগের  সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার, কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি