বনানী ক্লাবের সদস্যপদ হারালেন খন্দকার মশিউজ্জামান

আপডেট : ১৯ মে ২০২৩, ২০:২৩

রাজধানীর অভিজাত বনানী ক্লাবের সদস্যপদ হারিয়েছেন খন্দকার মশিউজ্জামান। ক্লাবের নির্বাহী কমিটির ৭৯তম সভায় তার সদস্যপদ বাতিলের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। 

বনানী ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাবের আর্টিকেল অব এসাসসিয়েশনের ৪১(এফ) ধারা অনুযায়ী তার সদস্যপদ খারিজ করা হয়। সদস্যপদের টাকা বাকী থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইতিমধ্যে খন্দকার মশিউজ্জামানকে সদস্যপদের জন্য দেওয়া তার সমুদয় অর্থ ফেরত দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এএএম