গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। তারপর ধরা পড়ে একটা মিষ্টি মুহূর্ত। এই ম্যাচের পর বিরাট ভিডিও কলে কথা বলেন আনুশকা শর্মার সঙ্গে। আপাতত এই দুই তারকার ভিডিও কলের বিষয়টি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা মন জয় করে নিয়েছে নেটিজেনদের। টুইটার এবং ইনস্টাগ্রামে ‘বিরুষ্কা’র অনুরাগীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করছেন।
বৃহস্পতিবার আনুশকা ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের পারফরমেন্সের প্রশংসা করেন। ম্যাচ থেকে ক্রিকেটার বরের ছবি শেয়ার করে লিখলেন, ‘সে (ফায়ারক্র্যাকার ইমোজি)। কী দারুণ একটা ইনিংস (হার্ট ইমোজি)।’
আনুশকা এবং বিরাট ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন। আর বিয়ের চার বছর পর জন্ম হয় মেয়ে ভামিকার।
সম্প্রতি ব্যক্তিগত জীবন ও কেরিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্কা এএনআইকে বলেন, ‘আমি সত্যিই নিজেকে ধন্য মনে করি যে আমার কাছে সুযোগ আছে নিজের পছন্দের ছবি বেছে নেওয়ার, যা সন্তানের কাছ থেকে দূরে থাকাকে ন্যায্যতা দেবে। আমি চাই কেরিয়ার আর পরিবারের উপরে সমানভাবে ফোকাস করতে।’
অনুষ্কাকে শেষ দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফ আর শাহরুখ খানের সঙ্গে জিরো ছবিতে। যদিও সে ছবি ফ্লপ করেছিল বক্স অফিসে। চলতি বছরেই কামব্যাক করার কথা রয়েছে অভিনেত্রী চাকদা এক্সপ্রেস দিয়ে। ক্রিকেটার ঝুলন গোস্বামীর উপর তৈরি হওয়া এই বায়োপিকটি যদিও বড় পরদায় নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

আরিয়ানের ওয়েব সিরিজে শাহরুখ, থাকবেন রণবীরও