কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সুমন ঢালী ওরফে ডাকু সুমন (৪৪) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যুর হয়েছে। শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারে তার কয়েদি নম্বর ৫০৪৮/এ। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
