অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণের লক্ষে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভলপমেন্ট (ডিএফইডি) এর শততম শাখার উদ্বোধন হয়েছে।শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকায় ফিতা কেটে এ শাখার উদ্বোধন করা হয়।
আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি বিজ্ঞানী ড. এসএম খলিলুর রহমান, আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমান, ডিএফইডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শ্রীনগর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
