ঢাবির প্রশ্ন ফাঁস মামলায় ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ২৩ জুন ২০১৯, ২১:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

শাহবাগ থানার এসআই নিজাম উদ্দীন জানান, সিআইডি আজ রবিবার বিকেলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কোর্টে এই চার্জশিট দাখিল করে।

ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় ২০১৭ সালের ২০ অক্টোবর মামলা দায়ের করা হয়। এ ঘটনায় সিআইডি ঢাবির শিক্ষার্থী মামুন ও রানাকে গ্রেফতার করে। পরে, সিআইডি ভর্তি প্রার্থী রাফি নামের আরেকজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: লাইসেন্সবিহীন কোম্পানির তালিকা চেয়েছেন হাইকোর্ট

একটি চক্র ভর্তি পরীক্ষা শুরুর আগে প্রিন্টিং প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস করতো বলে সিআইডির তদন্তে পাওয়া যায়। বাসস

ইত্তেফাক/কেকে