পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোলার স্কেটার সদস্যরা। শনিবার (২৭ মে) বেলা বারোটায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে সৈকতের জিরো পয়েন্টে এ অভিযান চালায় তারা।
এসময় পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে উদ্বুদ্ধ করতে সৈকতের পূর্বে ১ কিলোমিটার এলাকা পরিচ্ছন্ন করে তারা। তাদেরকে স্বাগত জানিয়ে এ বিচ ক্লিনিংকে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউটের সদস্যরা অংশগ্রহণ করে।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রশাসনের কুয়াকাটায় নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ।
এর আগে গতকাল বিকালে কলাপাড়ার ৬ লেন সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৮০ জন স্কেটারদের অংশগ্রহণে দেশের দ্বিতীয় বৃহত্তর বিসিপিসিএল রোলার স্কেটিং ম্যারাথন অনুষ্ঠিত হয়।
