রাজধানীর তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৭ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনায় নিহত মো. দুলাল নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের গাড়ির চালক ছিলেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
