খালে ডুবে থাকা বগিতে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:১৯

খালে ঢুবে থাকা ২টি বগিতে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় মানুষ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, যে ২টি বগি খালে পড়েছে তা অগভীর পানিতে পড়েছে। এছাড়া আরও ৪/৫টি বগি পার্শ্ববর্তী ক্ষেতে গিয়ে আছড়ে পড়ে। খালে পানি কম থাকায় হতাহতের পরিমাণ কম হবে বলে আশা প্রকাশ সকলকে আশ্বস্ত করেছেন উদ্ধারকারী কর্তৃপক্ষ।

আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা ৫ জনের পর আর জানা যায়নি। এছাড়া হতাহতের যেমনটি আশংকা করা হচ্ছিলো ততটা ভয়াবহ অবস্থা হয়নি বলে জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।

আহতদের অবস্থা এখনও পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে বলে প্রাথমিক অবস্থায় জানা গেছে।

আরও পড়ুন: স্বাভাবিকের চেয়ে আড়াই গুণ বেশি যাত্রী ছিলো শেষের বগিগুলোতে

মৌলভীবাজারের স্টেশন মাস্টার সূত্রে জানা গেছে, বগিতে প্রায় তিনগুণ যাত্রী ছিলো। একজন যাত্রী সূত্রে জানা গেছে বগিগুলিতে তিল ধারণের জায়গা ছিলো না।

ইত্তেফাক/নূহু