মৌলভীবাজার এলাকায় এতবড় ট্রেন দুর্ঘটনা এর আগে ঘটেনি

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:৩৪

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার আজ রাতের ঘটনাটির মতো বড় ট্রেন দুর্ঘটনা ইতিপূর্বে আর ঘটেনি। রবিবার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় কালভার্ট ভেঙে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের তিনটি বগি খালে পড়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবরে ইতিমধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ হিসেবে পূরাতন ব্রিজ, অতিরিক্ত যাত্রী বহন এবং দুর্বল রেললাইনকে দায়ী করছে স্থানীয় এবং উদ্ধারকারীরা। 

স্থানীয়রা জানিয়েছে, এ অঞ্চলে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। কিন্তু তা এমন ভয়াবহ কখনও হয়নি। সেসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রে ট্রেন লাইনচ্যুত হয়েছে। যে কারণে, এ অঞ্চলে ট্রেনচালকরা খুব সাবধানে গতি কমিয়ে ট্রেন চালিয়ে থাকেন। 

আজ রাতেও উপবন এক্সপ্রেসের গতি কম থাকায়। প্রায় ৪০ কি.মি. গতিতে থাকার কারণে হতাহতের সংখ্যা কম হয়েছে। ট্রেনের গতি বেশি থাকলে হতাহতের পরিমাণ অনেক হতে পারতো।

ইত্তেফাক/নূহু