বিভাগীয় শান্তি সমাবেশের জন্য প্রস্তুতি সভার সিদ্ধান্ত নিয়েছে যুবলীগ। প্রতিটি জেলা, উপজেলা ও থানায় বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জুন থেকে ১২ জুন চট্টগ্রাম, ১৫ থেকে ১৮ জুন রাজশাহী ও রংপুর (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোর জেলা ব্যতীত), ২০ থেকে ২৩ জুন বরিশাল, ৫ থেকে ৮ জুলাই সিলেট, ১২ থেকে ১৬ জুলাই খুলনা ও ১৮ থেকে ২০ জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এ শান্তি সমাবেশ করবে যুবলীগ।
