শ্রীবরদীতে কৃষকের বাড়িতে আগুন লেগে চারটি ঘরসহ ধান চাল টাকা পুড়ে গেছে। রবিবার রাত ১টার দিকে উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, রাতে মামদামারী নয়াপাড়া গ্রামের মোস্তফার ছেলে সাইদুর রহমানের বসত ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে সাইদুর রহমানের ২টি টিনের চৌচালা ঘর ও ঘরে থাকা ১শত মণ ধান, ১০ মণ চাল, ১ ভরি স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামালসহ নগদ টাকা পুড়ে যায়। পরে তার বাবা মোস্তফার ১টি টিনের চৌচালা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা ৫০ মণ ধান, ৪ মণ চাল ও নগদ ১২ হাজার টাকা ঘরসহ পুড়ে যায়। এছাড়া আহালু শেখের ছেলে ছাবেদ আলীর ১টি টিনের চৌচালা ঘর ৫০ মণ ধান, ৪ মণ চাল ও নগদ ৫ হাজার টাকা পুড়ে যায়। আগুনে পাশ্ববর্তী মামুন, সুমন, আবুল ও ছাবেরন বেগমের ঘরের আংশিক ক্ষতি হয়। এসময় ওই বাড়ির পাশে থাকা কলা গাছ কেটে আগুন নেভানোর চেষ্টা করা হয়।খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: আরও তিনদিন তাপপ্রবাহ চলতে পারে
বিষয়টি নিশ্চিত করে মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার জানান, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। এব্যাপারে ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ৮ জন কর্মী ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ইত্তেফাক/এমআরএম
