যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৭:০৬

শিবগঞ্জের শাহবাজপুরের আমবাগান থেকে সোমবার সকালে এক যুবকের হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম সাজেদুল ইসলাম বাবু (২৫)। সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর পাইকার পাড়া গ্রামের আজমল হোসেনের ছেলে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোহা. মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পাশে থেকে ৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: শিশু অপহরণকারীকে আটক করল জনতা

মাদক নিয়ে দ্বন্দ্বে জেরে এ খুন হয়ে থাকতে পারে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। 

ইত্তেফাক/অনি