আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন লিটন দাস।পঞ্চম ওভারে ডানহাতি অফস্পিনার মুজিব-উর রহমানের বলে সাজঘরে ফিরেন তিনি। তবে শর্ট কাভারে লিটনের যে বলটি হাসমতউল্লাহ জাজাই ক্যাচ ধরেছেন সেটা নিয়ে বিস্তর প্রশ্ন থেকে গেল।
কারণ হাসমতউল্লাহ ধরার আগে বল মাটিতে স্পর্শ করে। হাসমতউল্লাহ বল ধরেই উল্লাস করতে থাকেন। ফিল্ড আম্পায়অর নিশ্চিত না হওয়ায় সফট সিগন্যাল আউট দেখিয়ে সিদ্ধান্তটা পাঠান থার্ড আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখার পর লিটনের বিশ্বাসটা বেড়ে গিয়েছিল। তাই বিশ্বাস নিয়েই মাঠে দাঁড়িয়ে ছিলেন। তবে থার্ড আম্পায়ার আলিম দার আউটের সিদ্ধান্ত দেন।
আরও পড়ুন : ফিটনেস-লাইসেন্স নবায়নহীন গাড়ি ও চালকের তথ্য চেয়েছেন হাইকোর্ট
রিপ্লেতে দেখা গেছে, বলটি হাসমতউল্লাহ তালুবন্দি করার আগে মাটিতে লাগে। যদিও তার হাতও নীচেই ছিল। তবে সাধারণত এ ধরনের ক্ষেত্রে রায় ব্যাটসম্যানের পক্ষেই যায়। তাই আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তের শিকার হয়েই লিটনকে মাঠ ছাড়তে হয়েছে বলে দৃশ্যত মনে হয়।
লিটন চলতি বিশ্বকাপে দারুণ খেলছেন। এর আগে খেলা দুটি ইনিংসের একটিতে অপরাজিত ৯৪ রান করেন। এই ম্যাচেও তিনি ১৭ বল থেকে ১৬ রান করে হাঁটছিলেন সামনের দিকে।
ইত্তেফাক/কেআই
