নবাবগঞ্জে মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

আপডেট : ১২ জুন ২০২৩, ১৫:২১

ঢাকার নবাবগঞ্জে মাদক সেবনের অপরাধে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আ হালিম রোববার (১১ জুন) সন্ধ্যায় তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বান্দুরা ইউনিয়নের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (৩০), শফিউদ্দিনের ছেলে মো. হোসেন (৩২) ও কলাকোপা ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে কাজল শেখ (৩৪)।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ হালিম জানান, মাদকের বিরুদ্ধে অভিযানকালে মাঝিরকান্দা এলাকায় ইয়াবা সেবন অবস্থায় মাসুদ রানা ও মো. হোসেন নামে দুই ব্যাক্তিকে আটক করা হয়। একই অপরাধে কলাকোপা কোকিল প্যারি স্কুলের পেছন থেকে কাজল শেখ নামে একজনকে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ইত্তেফাক/আরএজে