আজও বাড়ি ফেরেনি প্রতিবন্ধী ইয়াকুব

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৮:০১

জন্মগত মানসিক প্রতিবন্ধী ইয়াকুব আলী (৫৫) আজও বাড়ি ফেরেনি। তিনি গত তিন মাস যাবত নিখোঁজ রয়েছেন। ইয়াকুবের বাড়ি জামালপুরের পৌর শহরের বনপাড়া এলাকায়। সেই ওই এলাকাবার মৃত হযরত আলীর ছেলে। ইয়াকুব জন্মগত মানসিক প্রতিবন্ধী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয় ইয়াকুব। কিন্তু তিন মাস কেটে গেছে, এখনও বাড়ি ফেরেনি। সে নিজের নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারে না। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।

আরও পড়ুন: যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ইয়াকুবের সন্ধান দিতে ০১৭৫৩৯৯৩২০১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে তার পরিবার।

ইত্তেফাক/অনি