রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলনের

আপডেট : ১২ জুন ২০২৩, ২২:৪০

বরিশাল ও খুলনা সিটির ফল বর্জনসহ আসন্ন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

সোমবার (১২ জুন) বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনার পর নির্বাচন বর্জনের ঘোষণা দিল দলটি।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলও প্রত্যাখ্যান করেন।

ইত্তেফাক/এসজেড