মুগদায় নকশা বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান, জরিমানা

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৫:১৯

রাজধানীর মুগদা মান্ডা এলাকায় নকশা বহির্ভূত ১টি দশতলা ভবনসহ কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে।অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক।

মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুরে।  

মুগদা এলাকায় মেধা কনস্ট্রাকশনসহ কয়েকটি নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযানের সময় অবৈধ অংশ ভেঙে ফেলাসহ জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন ৬/১) এর মান্ডা এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের অংশ ভেঙে ফেলাসহ একটি ভবনের পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। আমরা কয়েকটি ভবনের মালিকদের সতর্ক করে দিয়েছি যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মোঃ তারিফুর রহমান,মোঃ সাইফুল ইসলাম, মো: ইমরান শেখ, মোঃজিয়াউদ্দিন,মোঃ কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহ রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি