দেশের ৮ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত এ তথ্য জানানো হয়।
জেলাগুলো হলো- নরসিংদী, নওগাঁও, চাঁদপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, খুলনা, শরীয়তপুর।
প্রজ্ঞাপন অনুযায়ী— নরসিংদীর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীমকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, নওগাঁর পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদকে পুলিশ সদরদপ্তরে, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকীকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইয়ে, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুলহককে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট মেট্রোরেলের পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব দেওয়া হয়েছে।
