হাতিরঝিল কুটুম ক্যাফের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৮:৫৮

রাজধানীর হাতিরঝিল ঝিল কুটুম ক্যাফেতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ জুন) বিকেল ৬টা ৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।

আগুন নিয়ন্ত্রণে  ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হলেও দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। 

এরআগে বিকেল ৫ টা ৪০ মিনিটে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস।

ইত্তেফাক/এনএ/এসজেড