পাট খেতে গেছে গরু, দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৪ জুন ২০২৩, ২০:২৫

কুষ্টিয়া দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২৫ জন। নিহতরা হলেন ভুরকাপাড়া হাটখোলা গ্রামে বজলু মালিথা (৪২) ও ভেলস মালিথ (৪০)। 

বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সংঘর্ষে নিহত বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খাসারুর গরু খেতের পাট খেয়ে ফেলে। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দু’জন মারা যায়।

দৌলতপুর থানার ওসি মুজিবর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা চেষ্টা চালাচ্ছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহতদের দৌলতপুর এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/পিও