কুড়িগ্রামে ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার 

আপডেট : ১৪ জুন ২০২৩, ২০:৪২

কুড়িগ্রামের রাজিবপুরে ছাত্রীকে অপহরণের অভিযোগে এক শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে চান মিয়া মেম্বরের বাড়ির সামনে বালিয়ামারী নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শিক্ষকের নাম মো. রাজু মিয়া ওরফে রঞ্জু মিয়া (৩০)। তিনি উপজেলার বালিয়ামারী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
 
জানা গেছে, দুই বছর থেকে মেয়েটি নানাভাবে বিরক্ত করে আসছে এই শিক্ষক। একপর্যায়ে ঐ দিন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার রাস্তা থেকে জোরপূর্বক সিএনজিতে তোলেন রঞ্জু ও তার সহযোগী ড্রাইভার। এ সময় মেয়ের চাচা মিজানসহ কয়েকজনে দেখে ফেলে। কিছু দূর যাওয়ার পর ট্রিপল ৯৯৯ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

রাজিবপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, ভুক্তভোগীর বাবা দুই জনকে আসামি করে অপহরণ মামলা করেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/পিও