জি কে শামীমের অর্থ পাচার মামলার রায় ২৫ জুন

আপডেট : ১৫ জুন ২০২৩, ১২:০৯

রাজধানীর গুলশান থানার মানিলন্ডারিং আইনের মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে রায়ের তারিখ আগামী ২৫ জুন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে আসামিদের ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, মদ ও নগদ টাকাসহ জব্দ করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়।

ইত্তেফাক/কেকে