‘পল্লী বন্ধু এরশাদ আধুনিক ঢাকার রূপকার ছিলেন’

আপডেট : ১৬ জুন ২০২৩, ০০:০৭

জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া বলেছেন, পল্লী বন্ধু এরশাদ আধুনিক ঢাকার রূপকার ছিলেন। তিনি বেড়িবাঁধ নির্মাণ করার কারণে আজ উত্তরা এলাকার জমির দাম বেড়েছে ওবং এই এলাকার সাধারণ মানুষের কদর বেড়েছে। আগামী সংসদ নির্বাচনে আপনারা আমার পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার (১৫ জুন) উত্তরা আজমপুর ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকার মধ্যে একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৯১নং আসন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেজর শিবলী মো, সাদিক, সদস্য জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, সদস্য জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি, নাফিজ মাহবুব প্রমুখ।

ইত্তেফাক/এমএএম