জালে ধরা পড়া অজগর সুন্দরবনে অবমুক্ত

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৫:৩০

শরণখোলার পশ্চিম কদমতলা গ্রাম থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার হয়েছে। অজগরটি ঐ গ্রামের জেলে মো. হারুন খলিফার জালে আটকা পড়ে। 

হারুন খলিফা জানান, বুধবার রাতে তার বাড়ির সামনের খালে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। বৃহস্পতিবার সকালে  জাল তুলে তিনি দেখেন মাছের পরিবর্তে জালে বিশাল এক অজগর আটকা পড়েছে। খবর পেয়ে ওয়াইল্ড টিমের মাঠ কর্মী মো. আলম হাওলাদার ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করে সুন্দরবনের শরণখোলা স্টেশন অফিসে নিয়ে যান। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, ১০ ফুট দৈর্ঘ্য ও ১৫ কেজি ওজনের উদ্ধার অজগরটি বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। 

 

ইত্তেফাক/এমএএম