‘ফিরে দেখা’ ২২, ১৫ প্রেক্ষাগৃহে ‘ফুলজান’

আপডেট : ১৬ জুন ২০২৩, ১৬:০১

আজ দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে `ফিরে দেখা' ও `ফুলজান' নামের দুটি সিনেমা। ‘ফিরে দেখা’ পরিচালনা করেছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। `ফুলজান‘ পরিচালনা করেছেন  আমিনুল ইসলাম বাচ্চু।

২০১৯-২০ অর্থবছরে ছবিটির জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান নিয়ে পরিচালক হিসেবে অভিষেক হলো রোজিনার। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে রোজিনা নিজেও অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন  ইলিয়াস কাঞ্চন। এ প্রজন্মের নিরব ও স্পর্শিয়াও এতে অভিনয় করেছেন।

সিনেমাটি নিয়ে রোজিনা বলেন, ‘এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আমার প্রথম পরিচালিত ছবি; আশা করি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’

গ্রামীণ পটভূমি নিয়ে নির্মিত হয়েছে ‘ফুলজান’।  এতে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, সনি রহমান, রিয়াদ রায়হান, লিটন খন্দকার, জেসমিন জারা, আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ