ভাণ্ডারিয়া পৌর নির্বাচন

মেয়র পদে মনোনয়ন জমা দিলেন জেপি প্রার্থী মাহিবুল হোসেন

আপডেট : ১৬ জুন ২০২৩, ১৬:৪৩

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় দীর্ঘ ৮ বছর পর নির্বাচনী তফসিল ঘোষণার পর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৮ জুন মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন হওয়ায় ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহের পর জমাদানও শুরু করেছেন।

শুক্রবার (১৬ জুন) পৌর নির্বাচনে জাতীয় পার্টি-জেপি মনোনীত মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম সহকারী রিটার্নিং অফিসার মো. জাহেদুর রহমানের কাছে ফরম জমা দেন। মাহিবুল হোসেন উপজেলা জেপি’র কার্যনির্বাহী সভাপতি।

জানা যায়, শুক্রবার পর্যন্ত মেয়র পদে ১২ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (কাউন্সিলর) পদে ৫১ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৮ জনসহ মোট ৮১ জন ফরম কিনেছেন।

এদিকে পৌরসভা গঠনের দীর্ঘ ৮ বছর পর পৌরবাসী তাদের ভোট প্রদান করতে পারবে বলে সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে নানা আলোচনা। যোগ্য ব্যক্তিকে মেয়র নির্বাচিত করার জন্য ভোটাররা জানিয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মো. জাহেদুর রহমান বলেন, ১৯ জুন পিরোজপুর জেলা সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ের জন্য প্রার্থীদের নির্ধারিত সময় বলে দেওয়া হয়েছে। আগামী ১৭ জুলাই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের যাবতীয় কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রার্থীর বড় ভাই শিল্পপতি মো. জাকির হোসেন নিজাম, ভাণ্ডারিয়া উপজেলা জেপির সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র সহসভাপতি এবং পৌর কাউন্সিলর মো. গোলাম ছরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ওয়ার্কাস পার্টির পিরোজপুর জেলা সভাপতি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ওয়ার্কাস পার্টির উপজেলা সভাপতি মো. আবুল কালাম হাওলাদার, জেপির উপজেলা মহিলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সাধারণ সম্পাদক ও মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক হাসিনা বেগম, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহ্বায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, মো. মনির তালুকদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মো. মাহাবুব শরীফ শুভসহ আরও অনেকে।

এদিকে শুক্রবার (১৬ জুন) দুপুরে মেয়র পদপ্রার্থী লায়লা আরজুমান বানুর পক্ষে সহকারী রিটার্নিং অফিসার মো. জাহেদুর রহমানের কাছে ফরম জমা দেন জেপির উপজেলা মহিলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার। 

এ সময় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী সালমা আক্তার, ছালমা পারভিন, অনামিকা সিকদার, ঝুমুর কাজী , নাসিমা আক্তার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদারসহ আরও অনেকে।  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/এবি/পিও