আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে'তে আসছে ফিল্ম নিকষ। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।
রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকা আরো অনেকে।
নিজের বিবর্ণ জীবনটাকেই মেনে নিয়েছে সুলতানা। সকাল-সন্ধ্যা অফিস, বাড়ির কাজ আর ছোট দুই ভাই- বোনের ছোট্ট দুনিয়াটাতে রঙিন কোনো স্বপ্ন নেই তার। কিন্তু অসীম স্বপ্নের রঙ সুলতানার বোনের চোখে আছে ঠিকই। শহুরে আধুনিক জীবনের আকাঙ্খা আর কৈশোরের সীমা ভাঙার ই”ছা তাকে উন্মাতাল করে তোলে নিয়মিতই। তবে কে না জানে, কিছু নিয়ম ভাঙতে নেই, কিছু আলো মুছতে নেই। তাই ছোট বোনের হঠাৎ নেয়া এক সিদ্ধান্ত সুলতানার জীবন ভরিয়ে দেয় নিকষ অন্ধকারে। যে নিকষের অর্থ কষ্টিপাথর সেই নিকষই কেন হয়ে ওঠে অন্ধকারের প্রতিশব্দ? ওয়েব ফিল্ম 'নিকষ' এই ঈদে আসছে অনেকগুলো প্রশ্ন নিয়ে; আসছে সেগুলোর জবাব দিতেও। শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে'তে।

শরিফুল রাজের সঙ্গে ফিরছেন তিশা