নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প 'অপরাজিতা'র উদ্যোগে সুনামগঞ্জে স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন নারী রাজনীতিবিদরা।
বুধবার (১৪ জুন) সকালে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নিগার সুলতানা কেয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সেলিম উদ্দীন আহমদ, রেজাউল হক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দীন মনির, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া বেগম শাম্মী, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী দাস, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার প্রমুখ।
