বাবা দিবসে রাজের পিতৃত্বকে খাটো করলেন পরীমণি

আপডেট : ১৮ জুন ২০২৩, ১২:২৩

আজ বিশ্ব বাবা দিবসের মত বিশেষ দিনে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি  শরিফুল রাজের পিতৃত্বকে খাটো করলেন ।

আজ রোববার (১৮ জুন) ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন পরী। যেখানে সরাসরি নাম প্রকাশ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই স্বামী শরীফুল রাজকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।

স্ট্যাটাসে পরী লিখেছেন-

‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!

অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার।

মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। 
যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।’

ইত্তেফাক/পিএস