পটুয়াখালীতে গাঁজা জব্দ, যুবক গ্রেপ্তার

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৪:২৬

পটুয়াখালীর কলাপাড়া মহিপুর ইউনিয়নে তল্লাশি চালিয়ে এক কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ জুন) ভোর ৪টার দিকে পুরান মহিপুর শেখ জামাল সেতুর টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে থেকে গাঁজাসহ ওই যুবককে  আটক করে মহিপুর থানা পুলিশ।

আটক রাসেল (২৫) উপজেলার টিয়াখালীর নাচনাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মহিপুর থানার ওসি মো. ফেরদৌস খাঁনয জানান,আটক ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরএজে