এশিয়া সফরে দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে দলের বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে বিশ্বচ্যাম্পিয়নরা। মেসিকে ছাড়া খেলতে নেমে কিছুটা বিপাকে পড়ে আর্জেন্টিনা। তবে শেষে দিকে লিয়ান্দ্রো পারেদেসের গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আলবিসেলেস্তারা।
ম্যাচে বল নিজদের নিয়ন্ত্রণে রাখলেও ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। বেশকিছু আক্রমণ করলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় লিওনেল স্কালোনির শীষ্যরা।
তবে ম্যাচে ৩৮ মিনিটে ডেড লক ভাঙেন পারেদেস। ডি বক্সের বেশ দূর থেকে জোরালো শটে বল ইন্দোনেশিয়ার জালে জড়ান এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
