কলাপাড়ায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট : ২০ জুন ২০২৩, ১৫:৩৮

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ক্লিনিক ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কলাপাড়ার দন্ত সেবা ক্লিনিক ও মহিপুরের পানামা এবং আশা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব কৌশিক আহম্মেদ বলেন, ভুয়া ডাক্তার এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান অব্যহত থাকবে।

ইত্তেফাক/আর