ব্রাজিলে এক ফ্রেমে ধরা দিলেন আলিয়াসহ এক ঝাঁক তারকা সন্তান

আপডেট : ২০ জুন ২০২৩, ১৮:১৩

হলিউডে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুক্তি পেয়েছে হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’ এর টিজার। সে জন্য আলিয়া আবস্থান করছেন ব্রাজিলে। অন্য দিকে, জোয়া আখতারের ‘দি আর্চিজ’ সিরিজরও টিজার লঞ্চ করল ‘দি আর্চিজ’-এর পুরো টিম। আর এই সিরিজে অভিষেক হতে চলেছে বলিউডের এক ঝাঁক তারকা সন্তান। সে উপলক্ষে শাহরুখ কন্যা সুহানা খানসহ বনি কাপূরের মেয়ে ও জাহ্নবী কাপূরের বোন খুশি কাপূর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারাও ব্রাজিলে আছেন।

সেখানেই এক অনুষ্ঠানে তাদের সবার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই তারকা সন্তানদের নিয়ে শুরু হয়েছে কটাক্ষ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দ্য আর্চিস গ্যাং-এর সাথে আলিয়া ভাটের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নেটফ্লিক্স ইন্ডিয়ার শেয়ার করা সে ছবি দেখে অনেকে কটাক্ষ করে মন্তব্য করেছেন ‘ছবিতে তো তারকা সন্তান ছাড়া অন্য কাউকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না ।’ 

ছবিতে, সবুজ গাউন পরা আলিয়া, জোয়া আখতার, সুহানা, খুশি কাপুর এবং অগস্ত্য নন্দার সাথে ঝলমলে হাসিতে দেখা যায়। এ ছবিতে মিহির আহুজা, ডট, যুবরাজ মেন্ডা ও বেদাং রায়নাও উপস্থিত রয়েছেন। 

বলিউডে অভিনেত্রী হিসাবে এক দশক কাটিয়ে ফেলার পরেও তারকাসন্তানের তকমা ঘোচেনি আলিয়ার । করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তার।

ইত্তেফাক/পিএস