রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নরেন্দ্র মোদি

আপডেট : ২১ জুন ২০২৩, ০০:৩৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বিডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বল হয়, বিমানবন্দর থেকে এগিয়ে এসে ভক্তদের নিরাস করেননি মোদি। হাতে মেলান প্রবীণ থেকে নবীন সবার সঙ্গে। সেই সময় মোদি-মোদি ধ্বনিতে মুখরিত হচ্ছিল রাস্তা। মোদির সঙ্গে সেলফি নিতে ভিড় উপচে পড়ে।

আগামী ২৩ জুন পর্যন্ত আমেরিকায় গুরুত্বপূর্ণ সফরে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ২১ জুন বুধবার যোগব্যামের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

মোদির সফর সম্পর্কে, মার্কিন এনএসসি কো-অর্ডিনেটর জন কিরবি বলেন, 'এই সফর আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক সুনিশ্চিত করবে। আমাদের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। ভারতীয়দের সঙ্গে আমরা একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশ্বাস করি, তাই আমাদের প্রতিরক্ষা সহযোগিতা উন্নত করার প্রয়োজন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ থেকে ২৫ জুন আমেরিকা ও মিশরে রাষ্ট্রীয় সফরে গেছেন। তার এই গুরুত্বপূর্ণ সফরটি নিউইয়র্ক থেকে শুরু হয়েছে। যেখানে তিনি ২১ জুন জাতিসংঘের সদরদপ্তরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী মোদি যোগ দিবসের অনুষ্ঠানের পর ২২ জুন ওয়াশিংটন ডিসিতে যাবেন। যেখানে তাকে হোয়াইট হাউসে ঐতিহ্যবাহী সংবর্ধনা দেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি