যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ২১ জুন ২০২৩, ১০:১৭

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১১ বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. নুরে আলম মিয়া ওরফে আলমকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২০ জুন) খিলগাঁও থানাধীন নন্দীপাড়া এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গ্রেপ্তার আলমের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় ২০১২ সালের ২৮ জানুয়ারি একটি মাদক মামলা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলা দায়েরের পর থেকেই আলম দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করছিল।

ইত্তেফাক/কেকে