কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ যবিপ্রবি শাখার সভাপতি মাহফুজ, সম্পাদক মোতালেব

আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:৪৮

ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটি' (সিসিএস) এর যুব শাখা 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এ টি এম মাহফুজকে সভাপতি এবং এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোতালেব হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। 

মঙ্গলবার (২০ জুন) সিসিএস'র নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় সিওয়াইবি'র সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেন। 

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাকারিয়া হাবীব জীম, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জিসান, সাংগঠনিক সম্পাদক দিশা প্রিয়া মিষ্টি, অর্থ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া, দপ্তর সম্পাদক শিহাব উদ্দীন সরকার, উপ-দপ্তর সম্পাদক মো. মুর্তজা বসির, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, উপ-প্রচার সম্পাদক রাফসান জানী অকসন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তাসিক হাসান মাহী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়ীতা কুন্ডু ঐশী, পাঠাগার বিষয়ক সম্পদক তাসনিম রাফসা, ছাত্রী বিষয়ক সম্পাদক নিসাত তাসনীম সুপ্তি, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, প্রকাশনা সম্পাদক তপু ইসলাম, কর্মশালা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, যোগাযোগ সম্পাদক রকিবুল হাসান রকিব, কার্যকরী সদস্য তানভীরুল হক সিফাত, আরিফ হোসেন, আরমান হোসেন।

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আলমগীর বাদশা, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।

উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৫টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

ইত্তেফাক/এআই