‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের রাজৈরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুর্নীতি দমন কমিশন ও রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বির্তক অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সেপাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) খাদিজা আক্তার, মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়।
এ বির্তক অনুষ্ঠানে সবার্ধিক নম্বর পেয়ে রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সরকারি কেজেএস পাইলট উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়। এ অনুষ্ঠানে ৪টি বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
