বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার (২১ জুন) রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিজয়ী হয়েছেন।
এই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ভোটগ্রহণ ও গণনা শেষে রাত ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।
এ সময় বেসরকারিভাবে মেয়র, ৪২টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঘোষণা করেন তিনি।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১০টি সংরক্ষিত জোনের কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন তারা হলেন তাহেরা খাতুন মিলি (চশমা), মোছা. শিউলি খাতুন (আনারস), জেবুন্নেসা (চশমা), আলতাফুন্নেসা পুতুল (আনারস), সামসুন্নাহার (জিপগাড়ি), মমতাজ মহল (চশমা), সুলতানা আহমেদ সাগরিকা (আনারস), নাদিরা বেগম (জিপগাড়ি), মোছা. ফেরদৌসী (ডলফিন) ও সুলতানা রাজিয়া (চশমা)।
বিজয়ীদের মধ্যে সুলতানা আহমেদ সাগরিকা তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী ছিলেন।

