ভারতে পর্দা উঠেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালী লেবাননের মোকাবিলা করবে জামাল ভূইয়ারা। ফিফা র্যাংকিংয়ে লেবাননের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। তারপরও জয় দিয়ে সাফ মিশন শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সর্বশেষ গত ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হচ্ছে লেফট ব্যাক ইসা ফয়সালের। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ তপু বর্মণ। একাদশে জায়গা হারিয়েছেন মেহেদি হাসান ও আলমগীর মোল্লার। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, সোহেল রানা, মো: সোহেল রানা ও জামাল ভুইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, মজিবুর রহমান জনি ও সুমন রেজা।
