হজ পালনের উদ্দেশে দেশ ছাড়লেন মাহমুদউল্লাহ

আপডেট : ২২ জুন ২০২৩, ১৮:২০

পবিত্র হজ পালন করতে দেশ ছেড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তার হজে যাওয়ার বিষয়টি আগেই জানা ছিল। বৃহস্পতিবার (২২ জুন) মাহমুদুল্লাহর মক্কার উদ্দেশে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী।

মাহমুদুল্লাহর সহধর্মিণী জান্নাতুল কেফায়েত মিষ্টি নিজের ফেসবুকে এক পোস্টে মাহমুদুউল্লাহর হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেন, 'আসসালামু আলাইকুম। আমার স্বামী হজ পালনের জন্য দেশ ছেড়েছেন, মাশাআল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহ তার হজ কবুল করুন এবং তার গুনাহ মাফ করুন। আমিন। অনুগ্রহ করে তাকে আপনার আন্তরিক প্রার্থনায় রাখবেন।'

এর আগে হজ পালনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদুউল্লাহ। আর তাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বিবেচনায় নেই তিনি। তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা।  

 

 

ইত্তেফাক/জেডএইচ