রাজধানীর সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে প্রতিদিনই কিছু যানবাহন বাজেয়াপ্ত করা হয় এবং নিয়ে যাওয়া হয় ডাম্পিং স্টেশনে। ঢাকায় ট্রাফিক বিভাগের কোন স্থায়ী ডাম্পিং স্টেশন বা থাকলেও প্রায় সবসময়ই গড়ে প্রায় হাজারখানেক গাড়ি থাকে থানার ডাম্পিং স্টেশনে। যেখানে বিভিন্ন মামলার আলামতের গাড়ি বছরের পর বছর পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ছবিগুলো শাহবাগ থানা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
