সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার (২৫ জুন) বিকাল ৪টায় শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে হিসাব পরিষ্কার, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে জামাল ভূঁইয়াদের।
মালদ্বীপের কাছে হারলেই ঢাকায় ফেরার ফ্লাইটের টিকিট কনফার্ম করতে হবে বাংলাদেশকে। আর তাই সাফের মঞ্চে টিকে থাকতে কীভাবে মালদ্বীপকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে হ্যাভিয়ের কাবরেরার শীর্ষ্যরা।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফিরেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। এছাড়াও শুরুর একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার হৃদয়।
বাংলাদেশের একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), জামাল ভুঁইয়া, তপু বর্মণ, হৃদয়, রাকিব হোসেন, ফয়সাল ফাহিম, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজি, সোহেল রানা, ইসা ফয়সাল, সোহেল রানা।
