৩ বছরে পা রাখলো 'মেন্টাল হেলথ কেয়ার'

আপডেট : ২৫ জুন ২০২৩, ১৯:২০

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে সকলকে একটি নন-জাজ মেন্টাল পারিবারিক বন্ধন এ আবদ্ধ করার উদ্দেশ্যে ও তাদের যাবতীয় মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান দিতে ২০২০ সালের ২৫ জুন একটি অলাভজনক সংগঠন 'মেন্টাল হেলথ কেয়ার' প্রতিষ্ঠা করেন কাশফিয়া কাওসার মীম।

দেখতে দেখতে সংগঠনটি তৃতীয় বছরে পদার্পণ করলো আজ। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ডেইলি স্টার পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক ইমরান মাহফুজ, প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল যোবায়ের এবং প্রেরক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমেদ ভূঁইয়া প্রমুখ।

এ সংগঠনটি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বেজড অর্গানাইজেশন নয়। এটি মুলত সচেতনতা মূলক একটি সংস্থা। এটির মাধ্যমে সকলে একটি নন-জাজ মেন্টাল পারিবারিক বন্ধন এ আবদ্ধ হতে পারে, মেন্টাল হেলথ প্রফেশনাল এবং নরমাল মানুষদের মাঝে সেতু বন্ধন করতে সহায়তা করে। এর মাধ্যমে সকলে সকল ধরনের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান পেতে পারে। 

যেহেতু শিক্ষার্থী বয়সে কিশোর-কিশোরীদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না যা দিয়ে তারা ডক্টর দেখাবেন তাই তাদের উদ্দেশ্যেই নিজস্ব অর্থায়নে মেন্টাল হেলথ কেয়ার সচেততামূলক সেশনগুলো আয়োজন করে। 

উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ইমরান মাহফুজ বলেন, 'জীবন পরিচালনার ক্ষেত্রে শারীরিকভাবে সুস্থ থাকার চেয়েও বেশি জরুরি মানসিকভাবে সুস্থ থাকা । কেননা যেকোনো কাজে ব্যাবহার হয় আমাদের চিন্তাশক্তি। আর সেই চিন্তাধারা তখনই প্রসারিত হবে যখন আমাদের মানসিক সাস্থ ঠিক থাকবে। তিনি সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়ার  উদ্যোগকে প্রশংসিত করে বলেন  কাশফিয়া নিজের জ্ঞান এবং শিক্ষা দিয়ে শুধু আয় করে নিজের একার ভালো থাকার চিন্তা করেন নি । তিনি ভিন্ন দৃষ্টিতে ভিন্ন আঙ্গিকে ভেবেছেন এবং মানসিক স্বাস্থ্য এর মতো চ্যালেঞ্জিং বিষয় নিয়ে কাজ করতে চেয়েছেন যাতে দেশের সকল মানুষ মানসিকভাবে সুস্থ থাকতে পারে । এই উদ্যোগ প্রশংসনীয়।' 

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল যোবায়ের বলেন, 'বর্তমান সময়ে সন্তান এবং বাবা- মায়ের মাঝে অনেক ক্ষেত্রেই দুরুত্বের শিকার অনেকেই । যার জন্য মানসিকভাবে অনেকে ভেঙে পড়ে। তবে এই দূরত্বকে নিজের হতাশা না বানিয়ে নিজের শক্তি বানাতে হবে প্রয়োজনে পথ খুঁজতে হবে কিভাবে এই দুরুত্ব কমানো যায় । দিন শেষে নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি এবং নিজের পরিবারের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। মানসিক স্বাস্থ্যই পারে একজন ব্যক্তিকে আত্মহত্যার পথে ধাবিত করতে আবার মানসিক সাস্থই পারে একজন ব্যক্তিকে আত্মহত্যার পথ থেকে সরিয়ে এনে নতুনভাবে জীবনকে বাঁচার আলো দেখাতে।' 

বিশেষ অতিথির বক্তব্যে শফিক আহমেদ ভুইয়া তার বক্তব্যে বলেন, 'আত্নহত্যা এখন জাতীয় ব্যাধিতে রূপান্তরিত হয়েছে । এই ব্যাধির শিগ্রই নিরাময় দরকার । বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে । আমরা চাই না কেউ মানসিকভাবে এতটা ভেঙে পড়ুক যে সে আত্মহত্যার মতো পথ বেছে নিবে । এ বিষয়ে আমাদের প্রদক্ষেপ নেওয়া উচিত এবং সমাজ ও সমাজের সকল ব্যাক্তিকে সচেতন করা উচিত।' 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাশফিয়া কাওসার মীম তার আবেগ ঘেরা বক্তব্যে জানান, 'তিন বছর পূর্বে একটি মেসেঞ্জার গ্রুপ এ" জুনিয়রছ মেন্টাল হেলথ ডেস্ক" - নামক একটি ডেস্ক শুরু করে সেখানে জুনিয়ররা তাদের সমস্যার সমাধানের আসা রেখে তাদের মানসিক সমস্যা শেয়ার করতেন  এরপর মাত্র ৮০ জন সদস্য নিয়ে মেন্টাল হেলথ কেয়ার সংগঠণের যাত্রা শুরু করা হয়। এখন সারাদেশের পাঁচটি বিভাগে প্রায় সাত হাজার কিশোর - কিশোরী নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি আরও জানান, ২৪ ঘন্টা মানুষের কষ্ট , দুঃখ, সমস্যাগুলো শোনার জন্য সে প্রস্তুত । উক্ত সংগঠনটি সবার জন্য খোলা । যার মনে হবে তার কেউ নেই , তার কথা শোনার মতো এবং বোঝার মতো কেউ নেই তার জন্য মেন্টাল হেলথ কেয়ার সবসময় আছে । সে তার সর্বস্ব ধৈর্য্য নিয়ে দেশের তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্যের কল্যাণে কাজ করে যাবে এবং তিনি তার এই কার্যক্রম দেশের ৬৪ জেলার মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান।' 

উল্লেখ্য, অতিথিদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ সহ সারাদেশের ৬০জন সদস্য উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের ঢাকা ব্রঞ্চের সদস্য নানজীবা অন্তরা এবং নাসরিন আলম। ইমারজেন্স অফ এম এইচ ছি সম্পর্কে বক্তব্য রাখেন ঢাকা ব্রাঞ্চের সদস্য মরিয়াম মীম , মিশন এবং ভিশন নিয়ে বক্তব্য রাখেন ঢাকা ব্রাঞ্চের ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর তানজিম শামস এবং সবশেষে এম এইচ ছি এর ৫ টি ব্রাঞ্চ নিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা ব্রাঞ্চ এর ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর সাইদুর তাইফ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেন্টাল হেলথ কেয়ার এর পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কাশফিয়া কাওসার মীম জানান, তিনি আরও স্বতঃস্ফূর্তভাবে এই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন যেন তিনি দেশের ৬৪ জেলার মানুষকেই সচেতনতামূলক সেবা প্রদান করতে পারে। সামনে আরো ৫ টি ব্রাঞ্চ সহ মোট ১০ টি ব্রাঞ্চ শুরু করার পরিকল্পনাও রয়েছে।

ইত্তেফাক/এআই