ঈদকে সামনে রেখে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে নতুন টাকা বিক্রি জমে উঠেছে। ঈদের বাড়তি আনন্দ যোগ করে নতুন টাকার সালামি। নতুন টাকার হাটে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বসে আছেন দোকানীরা। প্রায় সারা বছরই এই হাটে নতুন টাকা বেচাকেনা হয়। তবে দুই ঈদের সময় জমে ওঠে এই বাজার। এই সময়ে মানুষ এখান থেকে নতুন টাকা নিয়ে গিয়ে প্রিয়জনদের সালামি উপহার দিয়ে থাকেন। ছবি: ফোকাস বাংলা
